সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
টুমচরে গৃহবধূর লাশ উদ্ধার

টুমচরে গৃহবধূর লাশ উদ্ধার

টুমচরে গৃহবধূর লাশ উদ্ধার

Laxmipur Meghna Picনিজস্ব প্রতিনিধি :লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের টুমচর গ্রামে  লিজা আক্তার (১৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।  ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী শরিফ উদ্দিন (২৫) পলাতক।
সোমবার দুপুর ২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত লিজা কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তবে তার বাবার নাম জানা যায়নি।
স্থানীয়রা জানায়, নিহত লিজা পোষাক শ্রমিক হিসেবে চট্টগ্রামের একটি গামেন্টে কাজ করতো।  মোবাইল ফোনের মাধ্যমে শরিফের সঙ্গে লিজার পরিচয় হয়। দেড় মাস আগে তাদের বিয়ে হয়। কিছু দিন যেতে না যেতেই তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এর জের ধরে রোববার রাতে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। সোমবার সকালে লিজা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে শরিফের স্বজনরা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব শর্মা জানান, ঝুলন্ত নয়, ঘরের মেঝে থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের  শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com