সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে অপহরণের ৪ দিনেও উদ্ধার হয়নি সপ্তম শ্রেনীর ছাত্রী

লক্ষ্মীপুরে অপহরণের ৪ দিনেও উদ্ধার হয়নি সপ্তম শ্রেনীর ছাত্রী

লক্ষ্মীপুরে অপহরণের ৪ দিনেও উদ্ধার হয়নি সপ্তম শ্রেনীর ছাত্রী

125_38863নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে রেহানা আক্তার (১৪) নামে সপ্তম শ্রেনীর এক মাদ্রাসা ছাত্রী অপহরণের ৪ দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি।

অপহৃত রেহানা সদর উপজেলার উত্তর জয়পুর হানিফিয়া আলিম মাদ্রাসার ছাত্রী এবং একই এলাকার দরিদ্র কৃষক মো. নুর আলমের মেয়ে।

সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসার খন্ডকালীন শিক্ষক মো. আলা উদ্দিন ওমর নামে এক বখাটে জোর পূর্বক তাকে অপহরণ করে নিয়ে যায়। এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে মাদ্রাসা ছাত্র/ছাত্রী ও স্থানীয়দের মাঝে

এ ঘটনায় অপহৃত রেহানা আক্তারের পিতা বাদী হয়ে সোমবার সকালে সদর থানায় একটি নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে। যার নং- ২২ তাং- ৯/৬/১৪।

অপহৃতের পিতা দরিদ্র কৃষক নুর আলম জানান, তার মেয়ে রেহানা আক্তার গত রোববার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে একই উপজেলার মটবী  গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে আলা উদ্দিন ওমরসহ ২/৩জন সন্ত্রাসী তাকে সিএনজি করে তুলে নিয়ে যায়।

তিনি আরো জানান, অপহরণকারী আলাউদ্দিন একজন পাচারকারী দলের লোক বলে আমরা জানতে পেরেছি। আমার মেয়েকে উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানাছি।

এ ব্যাপারে ওই মাদ্রার অধ্যক্ষ আব্দুর নুর জানান, ঘটনাটি শুনার পরে ওই ছাত্রীকে উদ্ধারের জন্য তারা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃত মেয়েটিকে উদ্ধারের জন্য পুলিশ সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপহরণকারী আলাউদ্দিনের

বিরুদ্ধে মাদ্রাসা ছাত্রীর বাবা মামলা করেছেন। আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com