সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে গুম-খুনর প্রতিবাদে বিক্ষোভ

লক্ষ্মীপুরে গুম-খুনর প্রতিবাদে বিক্ষোভ

লক্ষ্মীপুরে গুম-খুনর প্রতিবাদে বিক্ষোভ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে একের পর এক খুন, গুম ও অপহরণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকা মানবকল্যাণ ফাউন্ডশনের উদ্যোগে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ ছাড়া ফল, মাছসহ বিভিন্ন জিনিসপত্র ফরমালিন মিশিয়ে বাজারজাত বন্ধের দাবি জানানো হয় এ কর্মসূচি থেকে।

এ সময় মানবকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আবদুল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী প্রমুখ।

এ মানববন্ধন কর্মসুচিতে জেলার বিভিন্ন পেশাজীবির নেতৃবৃন্দ ও ছাত্রছাত্রীরা অংশ নেয়। ফরমালিনযুক্ত খাবার খেলে এর পরিণাম যে ভয়াবহ তার প্রতিকী স্বরুপ দুই যুবকের লাশ জনসম্মুখে প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, গত সাড়ে পাঁচ মাসে এ জেলায় খুন হয়েছে ৩৮জন, অপহরণের ঘটনা ঘটেছে ১৫টি, এছাড়া গুম রয়েছে এক ইউপি চেয়ারম্যান ওমর ফারুকসহ তিন বিএনপি নেতা।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com