সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১

লক্ষ্মীপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১

লক্ষ্মীপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এলাকা থেকে অপহরণ হওয়ার চার দিন পর এক স্কুলছাত্রীকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লিটন গণি ওরফে বোমা লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী (১৩) বাড়ি ফেরার পথে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের ইয়াপুর গ্রামের মোহাম্মদ উল্যার ছেলে লিটন গণি সিএনজি যোগে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে শনিবার সকালে অপহৃত স্কুলছাত্রীর বাবা মো. মহসিন বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে দালাল বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার ও ঘটনার মূলহোতা লিটন গণিকে গ্রেফতার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, গ্রেফতারকৃত লিটন গণির বিরুদ্ধে অপহরণ, মাদক চাঁদাবাজীসহ সদর থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com