সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জেলা ছাত্রলীগ নেতা

লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জেলা ছাত্রলীগ নেতা

লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জেলা ছাত্রলীগ নেতা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে হামলার শিকার হয়ে থানায় অভিযোগ দায়েরের পর নিরাপত্তাহীনতায় ভুগছেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খোরশেদ আলম ভুট্টু। শনিবার বিকেলে এ উদ্বেগের কথা জানান তিনি। আহত ছাত্রলীগ নেতা খোরশেদ আলম ভুট্টু জানান, হামলার ঘটনায় থানায় অভিযোগ করলে সন্ত্রাসীরা তার দায়েরকৃত অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। এতে বর্তমানে তিনি নিরাপত্তাহীনতা বোধ করছেন।পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কালিবাজারে এলাকায় সন্ত্রাসীরা পিটিয়ে আহত করে ছাত্রলীগ নেতা খোরশেদ আলম ভুট্টুকে।
থানায় করা অভিযোগে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে কামাল হোসেন, ফরিদ উদ্দিনসহ কয়েকজন স্থানীয় সন্ত্রাসী ছাত্রলীগ নেতা ভুট্টুকে হত্যার হুমকি দেয়। বিষয়টি তিনি এলাকার গণ্যমান্যদের জানালে তারা ক্ষিপ্ত হয়ে গত ২৫ জুন (বুধবার) রাতে কালিবাজারে ভুট্টুর ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com