সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
মান্দারীতে পুলিশের সঙ্গে কফিল বাহিনীর গোলাগুলি, অস্ত্রসহ আটক ২

মান্দারীতে পুলিশের সঙ্গে কফিল বাহিনীর গোলাগুলি, অস্ত্রসহ আটক ২

মান্দারীতে পুলিশের সঙ্গে কফিল বাহিনীর গোলাগুলি, অস্ত্রসহ আটক ২

DSC00763

নিজস্ব প্রতিনিধি :

লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব মান্দারীর ভাই ভাই ইটভাটা এলাকায় ডিবি পুলিশ ও সন্ত্রাসী কফিল বাহিনীর সঙ্গে ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার গভীর রাতে এ গোলাগুলির ঘটনা ঘটে।

এতে ডিবির কনস্টেবল আবু সুফিয়ান, মাইন উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তুহিন, নাজমুল হুদা ও আবুল হোসেনসহ ছয়জন পুলিশ ও কফিল বাহিনীর দুই সদস্যসহ মোট আটজন আহত হয়েছেন। আহত অবস্থায় বাহিনীর প্রধান কফিল উদ্দিন ও তার সহযোগী সুজনকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ডগুলি উদ্ধার করা হয়। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গ্রেফতারকৃত কফিল উদ্দিন সদর উপজেলার পূর্ব মান্দারী গ্রামের সিরাজ মিয়া ও সুজন একই এলাকার নুর নবীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী কফিল বাহিনীর প্রধান কফিলসহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের নিয়ে সদর উপজেলার পূর্ব মান্দারীর একটি ইটভাটায় বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ খবর পেয়ে ডিবি পুলিশ সন্ত্রাসীদের ধরতে ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় পুলিশও বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। একপর্যায়ে পুলিশ ও কফিল বাহিনীর সন্ত্রাসীদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে। এতে ডিবির ছয় কনস্টেবল ও দুই সন্ত্রাসী আহত হয়। পরে আহত অবস্থায় বাহিনী প্রধান কফিল উদ্দিন ও তার সহযোগী সুজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ডিবির ওসি মো. কবির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী কফিল বাহিনীর সঙ্গে পুলিশের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

এ সময় বাহিনী প্রধান কফিল ও তার সহযোগী সুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সদর থানায় হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com