সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চার উপজেলার মৎস্য কর্মকর্তাদের ঈদের ছুটি নেই

চার উপজেলার মৎস্য কর্মকর্তাদের ঈদের ছুটি নেই

চার উপজেলার মৎস্য কর্মকর্তাদের ঈদের ছুটি নেই

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর,রামগতি,কমলনগর এবং সদর উপজেলা মৎস্য কর্মকর্তাদের ঈদুল-আজহার ছুটি বাতিল করা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার রাতে রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান, মৎস্য অধিদপ্তরের লিখিত একটি পত্রের মাধ্যমে এ নির্দেশনা বিভিন্ন উপজেলার কর্মকর্তা বৃন্দ হাতে পেয়েছেন ।

এতে করে ৫ থেকে ১৫ অক্টোবর এ সকল মৎস্য কর্মকর্তা ও তাদের অধীনস্ত অন্যান্য কর্মকর্তার ঈদুল আজহার ছুটি ভোগ করতে পারবে না।

নিষিদ্ধ সময়ে সরকারের প্রদক্ষেপ সফলভাবে বাস্তবায়নে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে ও তিনি জানান।

এদিকে প্রাথমিক পদক্ষেপ হিসাবে বিভিন্ন উপজেলার বরফ কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথা লক্ষ্মীপুরটোয়েন্টিফোর.কম কে নিশ্চিত করেছেন ৪টি উপজেলার বেশ কয়েকজন বরফ মিল মালিক।

প্রসঙ্গত, ইলিশ মাছের নিশ্চিত প্রজননের লক্ষ্যে চাঁদপুরের মেঘনার ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি পর্যন্ত একশ’ কিলোমিটার নদী এলাকা প্রজনন ক্ষেত্র হিসেবে চিহ্নিত করে এ এলাকায় ৫ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com