সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের কলেজ পড়ুয়া ছেলে নিহত

সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের কলেজ পড়ুয়া ছেলে নিহত

সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের কলেজ পড়ুয়া ছেলে নিহত

লক্ষ্মীপুর: লেগুনা-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লক্ষ্মীপুরে মো. অনিক (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি অটোরিকশার দুই যাত্রী।

বৃহংস্পতিবার রাত ৯টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের ওয়াবদা অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনিক ভবাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কাসেম বিএসসির ছেলে। আহতরা হলেন- মো. হোসেন (৩০) ও আবদুল মতিন। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর থেকে একটি সিএনজি অটোরিকশা চৌরাস্তা যাওয়ার পথে ওয়াবদা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে সিএনজিতে থাকা মো. অনিক ঘটনারস্থলেই মারা যান। এ সময় সিএনজির যাত্রী মো. হোসেন ও আবদুল মতিন আহত হন।

পরে পুলিশ গিয়ে নিহতের লাশ ও আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর থেকে লেগুনার চালক পলাতক রয়েছেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com