সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে সাংবাদিকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

লক্ষ্মীপুরে সাংবাদিকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

লক্ষ্মীপুরে সাংবাদিকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের মান্দারীতে চুরি হওয়ার একমাস পর সাংবাদিক মাহবুব সৈকতের ল্যাপটপ কম্পিউটার উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধারকৃত ল্যাপটপ

সাংবাদিককে বুঝিয়ে দেন পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, এএসপি (সদর সার্কেল) নাসিম মিয়া, ডিবির ওসি আব্দুল্যাহ আল মামুন, ডিবি’র এএসআই মাহে আলম প্রমূখ।

জানা যায়, দৈনিক আজকালের খবর পত্রিকার চন্দ্রগঞ্জ থানা প্রতিনিধি সাংবাদিক মাহবুব সৈকত তার ব্যবহৃত একটি ল্যাপটপ কম্পিউটার গত ২৪ সেপ্টেম্বর তারিখে মান্দারী প্রেস নামক কম্পিউটার দোকানের মালিক সামছুল ইসলামের জিম্মায় রাখেন। পরদিন তিনি তার ল্যাপটপ নিতে আসলে দোকানের মালিক জানান, ল্যাপটপটি চুরি হয়ে গেছে। এরপর বিষয়টি স্থানীয় বণিক সমিতিকে জানানো হয়। একপর্যায়ে ল্যাপটপটি না পেয়ে পরদিন এ সংক্রান্ত বিষয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন সাংবাদিক মাহবুব সৈকত।

গোপন সংবাদের ভিত্তিতে চুরি হওয়ার একমাস পর গত রোববার রাতে জেলা শহরের ঝুমুর সিনেমা হলের পাশের একটি কম্পিউটার দোকান থেকে এএসপি সদর সার্কেল নাসিম মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ল্যাপটপটি উদ্ধার করেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com