সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিশুকে যৌন হয়রানি লক্ষ্মীপুরে শিক্ষকের ২ বছর কারাদন্ড

শিশুকে যৌন হয়রানি লক্ষ্মীপুরে শিক্ষকের ২ বছর কারাদন্ড

শিশুকে যৌন হয়রানি লক্ষ্মীপুরে শিক্ষকের ২ বছর কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মানিক মাষ্টার (৪০) নামে এক প্রাইভেট শিক্ষককে গণপিটুনী দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা শহরের বাগবাড়ী টিএন্ডটি কার্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে ।

এ ঘটনায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান দোষী লম্পট শিক্ষককে দুই বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন। সাজাপ্রাপ্ত মানিক মাষ্টার সদর উপজেলার হামছাদী গ্রামের ফজলুল করিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে বাগবাড়ি এলাকার বিভিন্ন বাসায় প্রাইভেট পড়াতেন ফয়জুল কবির ওরফে মানিক মাষ্টার। এ সুযোগে শিশু ছাত্রীদের টাকা, চকলেট চিপসহ বিভিন্ন প্রলোভন দিয়ে যৌন হয়রানী করে আসছে। বৃহস্পতিবার সকালে দ্বিতীয় শ্রেণীর ওই স্কুল ছাত্রী (৮) বাসা থেকে বের হয়ে স্কুলে আসে। পরে তাকে স্কুল মাঠ থেকে চকলেটের প্রলোভন দিয়ে তার ব্যাচেলর বাসায় নিয়ে যৌন হয়রানি শুরু করে। এলাকাবাসী টের পেয়ে তাকে হাতেনাতে আটক করে গনপিটুনী দিয়ে সদর থানায় সোপর্দ করে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমান জানান, অভিযুক্ত ফয়জুল কবির নিজের দোষ স্বীকার করায় তাকে দুই বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। তার বিররুদ্ধে এর আগেও এ ধরনের বেশ কিছু অভিযোগ উঠেছিল।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com