সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে শালিসী বৈঠকে হামলায় সাংবাদিকের বাবাসহ আহত-৮

লক্ষ্মীপুরে শালিসী বৈঠকে হামলায় সাংবাদিকের বাবাসহ আহত-৮

লক্ষ্মীপুরে শালিসী বৈঠকে হামলায় সাংবাদিকের বাবাসহ আহত-৮

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চরমনসা গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় শালিসী বৈঠকে প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালিয়েছে। এতে চ্যানেল নাইনের ভিডিও এডিটর শাহ ফয়েজুল করিম

ফয়সালের বাবা শাহ ছবিউল করিমসহ আটজন আহত হয়েছে। আহতের মধ্যে গুরুতর অবস্থায় শাহ ছবিউল করিমকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জের চরমনসা গ্রামের আলমগীর হোসেনের সাথে মোসলেহ উদ্দিনের বিরোধ চলে আসছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে স্থানীয়ভাবে একটি শালিসী বৈঠকের আয়োজন করা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ বাধানুবাদে জড়িয়ে পড়ে।

এসময় আলমগীরের নেতৃত্বে তার ছেলে আনোয়ার ও আকেলসহ কয়েকজন প্রতিপক্ষ মোসলেহ উদ্দিনদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে সাংবাদিকের বাবা শাহ ছবিউল করিম তাদেরকে শান্ত করতে গেলে তার ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। এতে তার মাথা ও মুখসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়।

আহতরা হল, ফারুক হোসেন, পেয়ারা বেগম, আবদুর মতিন, রাফেজ, মাসুমসহ ৮জন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com