সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বিদ্যুতের ট্রান্সফরমার থেকে বসত ঘরে অগ্নিকান্ড, ৫ লাখ টাকার ক্ষতি

লক্ষ্মীপুরে বিদ্যুতের ট্রান্সফরমার থেকে বসত ঘরে অগ্নিকান্ড, ৫ লাখ টাকার ক্ষতি

লক্ষ্মীপুরে বিদ্যুতের ট্রান্সফরমার থেকে বসত ঘরে অগ্নিকান্ড, ৫ লাখ টাকার ক্ষতি

kamalnagarনিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে পল্লী বিদু্যুতের ট্রান্সফরমার থেকে আগুন লেগে দুইটি বসতঘর পুড়ে গেছে।  বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের মিয়ার বেড়ী এলাকায় এ ঘটনা ঘটে।আগুনে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভূক্তভোগী পরিবারের।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবানীগঞ্জের চরমনসা গ্রামের মিয়ার বেড়ী পাশে থাকা বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটিতে থাকা ট্রান্সফরমারটি দুপুরে বিকট শব্দ করে অগুন লেগে যায়। ট্রান্সফরমারের আগুন খুঁটির পাশে থাকা ছিদ্দিক উল্যা ও তার ছেলে সুমনের বসত ঘরে লাগে। পরে বাড়ির লোকজন ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। নিয়ন্ত্রণে আসার আগেই ঘরের মূল্যবান মালামাল পুড়ে যায়।
ভূক্তভোগী ছিদ্দিক উল্যা জানান, অগ্নিকান্ডে তার এবং তার ছেলের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
যোগাযোগ করা হলে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের দায়িত্বরত ইনচার্জ রুবেল বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com