সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর আবারো সন্ত্রাসী বাহিনীর সঙ্গে পুলিশের গুলি, গুলিবিদ্ধ-৩

লক্ষ্মীপুর আবারো সন্ত্রাসী বাহিনীর সঙ্গে পুলিশের গুলি, গুলিবিদ্ধ-৩

লক্ষ্মীপুর আবারো সন্ত্রাসী বাহিনীর সঙ্গে পুলিশের গুলি, গুলিবিদ্ধ-৩

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদরের লতিফপুর গ্রামে সোলায়মান উদ্দিন জিসান বাহিনীর সঙ্গে পুলিশের আবারো গোলাগুলি হয়েছে। এ সময় তিনজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত

সাড়ে আটার দিকে জিসানকে গ্রেফতার করতে গেলে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে জিসানের অনুসারীরা চন্দ্রগঞ্জ বাজারে দুটি ইঞ্জিন চালিত রিকশায় অগ্নিসংযোগ করে তারা পালিয়ে যায়। এ ঘটনায় চন্দ্রগঞ্জ, লতিফপুর ও আশপাশ এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

তবে লতিফপুরে ঘটনার সময় রুবেল ও জসিম নামের দুইজন হতাহত হয়েছে বলে খবর ছড়িয়ে পড়লেও পুলিশ ও সংশ্লিষ্ট দায়িত্বশীল কেউ তা নিশ্চিত করতে পারেনি। জিসান পুলিশের তালিকাভুক্ত আসামী। তার বিরুদ্ধে সন্ত্রাসী কাজের অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।

জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, জিসানকে গ্রেফতার করতে জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের নের্তৃত্বে কয়েকটি দলে ভাগ হয়ে বিপুল সংখ্যক পুলিশ ওই এলাকায় যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়।

রাত ৯টার দিকে লক্ষ্মীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো: মারুফ মিয়া মোবাইল ফোনে বলেন, আমরা অভিযানে ঘটনাস্থলে আছি। তবে কেউ গুলিবিদ্ধ বা হতাহত হয়েছে কিনা তা তিনি নিশ্চিত করতে পারেননি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com