সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ আটক ১

লক্ষ্মীপুরে ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ আটক ১

লক্ষ্মীপুরে ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ আটক ১

নিজস্ব প্রতিনিধি : চন্দ্রগঞ্জ থানার মাদ্রাসা মার্কেট নামক স্থানে সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন স্থানীয় ছাত্রলীগ কর্মী রনি। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রনিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা

হয়েছে। রনি ছোট রশিদপুর গ্রামের আওয়ামী লীগ নেতা আবুল বাশার দুলালের ছেলে।

স্থানীয়রা জানায়, রাত ১টার দিকে রনি মাদ্রাসা মার্কেটের একটি দোকানে আড্ডা দিচ্ছিল। এ সময় ৫/৬ জন সন্ত্রাসী রনিকে ধরে পার্শ্ববর্তী বাগানে নিয়ে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। গুরুতর আহত অবস্থায় রনির স্বজনরা তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

আহত রনির বাবা ও আওয়ামী লীগ নেতা আবুল বাশার দুলাল জানান, রনির অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ওসি সৈয়দ মোহাম্মদ নূর জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় ওই গ্রামের ইউছুপ মিয়ার ছেলে নজরুলকে আটক করা হয়েছে। অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com