সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
চন্দ্রগঞ্জে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা এখন অস্তিত্ব সঙ্কটে

চন্দ্রগঞ্জে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা এখন অস্তিত্ব সঙ্কটে

চন্দ্রগঞ্জে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা এখন অস্তিত্ব সঙ্কটে

আজিজুল হক মাউন, চন্দ্রগঞ্জ: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের সব ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গঠিত কমিউনিটি পুলিশ ব্যবস্থা এখন অস্তিত্ব সঙ্কটে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ও সামাজিক অপরাধ

দমনে চন্দ্রগঞ্জ থানার সব ইউনিয়নে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা এখন জরুরী হয়ে পড়েছে।

জানা যায়, পুলিশ ও জনগণের মধ্যকার দূরত্ব হ্রাসে ভুমিকা রাখছে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা। বিগত কয়েক বছর ধরে কমিউনিটি পুলিশিং ব্যবস্থার ওপর এ এলাকায় অনেক সভা-সেমিনার আলোচনা-সমালোচনা হয়ে আসছে। কিন্তু দীর্ঘ সময়েও চন্দ্রগঞ্জে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা একটি সাংগঠনিক কাঠামোতে দাঁড়িয়ে ব্যাপ্তি লাভ করতে পারেনি।

বেশ কিছু উদ্যোগী পুলিশ অফিসার তাদের দায়িত্বাধীন এলাকায় কমিউনিটি পুলিশিং ব্যবস্থার কর্মকান্ড পরিচালনা করে আসছেন। ওইসব এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় সন্তোষজনক রয়েছে।

কিন্তু অভিযোগ উঠেছে এ এলাকায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ সমাজের কিছু প্রভাবশালী ব্যক্তির অসহযোগিতার কারণে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে।

এলাকাবাসীর প্রত্যাশা চন্দ্রগঞ্জের মতো সন্ত্রাস প্রবণ এলাকায় আইন-শৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা পুনর্গঠনের কার্যক্রম শুরু করা এখন জরুরী হয়ে পড়েছে।

স্পেশাল স্টোরি আরও সংবাদ

রামগতি বাজারের খালের ওপর দুই শতাধিক দোকান, নেই প্রশাসনের ভূমিকা, নেই খাল সংস্কারের উদ্যোগ

বানোয়াট মামলায় লক্ষ্মীপুর জেলার  শ্রেষ্ঠ জনবান্ধব চেয়ারম্যান আশরাফ এখন ফেরারী

লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিসের ইলিশ উৎপাদনের হিসাব কতটুকু বাস্তবসম্মত ? 

প্রাণী সম্পদের তথ্যে কোরবানির মহিষ বাড়লেও লক্ষ্মীপুরের হাটে বাজারে মহিষ কম

লক্ষ্মীপুরে মেঘনার বাঁধ নির্মাণ বন্ধ রেখেছে ৫ ঠিকাদারি প্রতিষ্ঠান, আতঙ্কে স্থানীয়রা

লক্ষ্মীপুরে শহরে নেই ফুটওভার ব্রিজ; ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে হাজারো মানুষ 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com