সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে অপহৃত কিশোর উদ্ধার, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার-২

লক্ষ্মীপুরে অপহৃত কিশোর উদ্ধার, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার-২

লক্ষ্মীপুরে অপহৃত কিশোর উদ্ধার, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার-২

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে অপহরণের ৯ ঘন্টা পর বুধবার রাত সোয়া ৯ টার দিকে মো.শাকিল (১৬) নামের অপহৃত কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো.সোহাগ ও ইসমাইল হোসেন নামের দুই অপহরণকারীকে

আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোহাগ লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর মাগুরি গ্রামের আবুল হোসেনের ছেলে এবং ইসমাইল একই গ্রামের রুহুল আমিনের ছেলে।

উদ্ধার হওয়া কিশোর শাকিল উত্তর জয়পুর ইউনিয়নের গণেশ্যামপুর গ্রামের মোহাম্মদ উল্যার ছেলে। মুক্তিপনের দাবিতে দুপুর ১২ টার দিকে ওই কিশোরকে উত্তর জয়পুর ইউনিয়ন থেকে অপহরণ করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন করিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর ১২টার দিকে কিশোর শাকিলকে অপহরণ করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গণেশ্যামপুর থেকে তাকে উদ্ধার করে। এ সময় ১৫ রাউন্ডগুলি ও ২টি তাজা ককটেলসহ ওই দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com