সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বটতলীতে বিদ্যুতের খুঁটি পড়ে নারীর মৃত্যু

বটতলীতে বিদ্যুতের খুঁটি পড়ে নারীর মৃত্যু

বটতলীতে বিদ্যুতের খুঁটি পড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে পল্লী বিদ্যুতের খুঁটি পড়ে চম্পা বেগম (২২) নামের এক নারী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সদর উপজেলার বটতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চম্পা ময়মনসিংহ জেলার

নান্দাইল থানার কান্ডপপুর গ্রামের আবদুল হাইয়ের মেয়ে। তিনি পেশায় পরিছন্ন কর্মী ছিলেন।

স্থানীয়রা জানায়, গত কয়েক মাস থেকে চম্পাসহ কয়েকজন বটতলী এলাকায় রাস্তার পাশে খুপড়ি ঘর তুলে বসবাস করছিলেন। বিকেলে ওই এলাকায় লক্ষ্মীপুর পল্লী বিদ্যুত সমিতির নিয়োগকৃত ঠিকাদারের লোকজন বৈদ্যুতিক খুঁটি স্থাপন করে। এ সময় একটি খুঁটি ঘরের পাশে উপড়ে পড়ে। এতে খুঁটির নীচে চাপা পড়ে চম্পা গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুত সমিতির জিএম শিবু লাল বসু জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বের অবহেলার কারণে খুঁটি উপড়ে পড়ে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে তদন্ত করে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com