সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চন্দ্রগঞ্জে মুক্তিপণের দাবিতে ইতালী প্রবাসীকে অপহরণ

চন্দ্রগঞ্জে মুক্তিপণের দাবিতে ইতালী প্রবাসীকে অপহরণ

চন্দ্রগঞ্জে মুক্তিপণের দাবিতে ইতালী প্রবাসীকে অপহরণ

চন্দ্রগঞ্জ প্রতিনিধি : ৬০ লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রাম থেকে আব্দুল বাতেন নামে এক ইতালী প্রবাসীকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৯টার দিকে তাকে অপহরণ

করা হয়। সোমবার দুপুর ১টা পর্যন্ত অপহরণের ১৬ ঘন্টা পেরিয়ে গেলেও মুক্তিপণের টাকা না পাওয়ায় অপহৃতা বাতেন মুক্তি পায়নি। বাতেন দেওপাড়া গ্রামের মৃত আব্দুর রবের ছেলে এবং সে ইতালী প্রবাসী।

অপহৃতার স্ত্রী ফাতেমা আক্তার ও বড় ভাবী পাখি বেগম জানান, বাতেন সম্প্রতি ইতালী থেকে ছুটিতে বাড়ি আসেন। রোববার রাত ৯টার দিকে দেওপাড়া গ্রামের অপহৃতার নিজ বাড়ির (মোল্লা বাড়ি) সামনে একটি দোকানে আড্ডারত অবস্থায় একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে জিম্মি করে ইতালী প্রবাসী বাতেনকে একটি মাইক্রোবাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর অপহৃতার নিজের মোবাইল থেকে তার পরিবারের কাছে ফোন করে ৬০ লক্ষ টাকা দাবি করা হয়। এছাড়া ঘটনাটি পুলিশকে জানালে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় অপহৃতার বৃদ্ধ মা’ নুরনাহার বেগমসহ পুরো পরিবার উদ্বেগ-উৎকন্ঠায় রয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে চন্দ্রগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, তিনি হ শুনেছেন। তবে এখন পর্যন্ত অপহৃতার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com