সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাসে বোমা নিক্ষেপ, চালক নিহত

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাসে বোমা নিক্ষেপ, চালক নিহত

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাসে বোমা নিক্ষেপ, চালক নিহত

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের বোমা নিক্ষেপে চালক সুমন (৩৪) নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে, রাত ১০ টার দিকে লক্ষ্মীপুর-বেগমগঞ্জ মহাসড়কের মান্দারীর কাছিদ বাড়ির

সামনে দুর্বৃত্তরা যাত্রীবাহি বাসে বোমা নিক্ষেপ করে। বাস মালিক মো. আবদুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বাস চালক সুমন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর বাসিন্দা।

স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট থেকে যাত্রীবাহী বাস আশিক পরিবহন (ঢাকা মেট্রো-১৭-০৭০২) চট্রগ্রাম যাচ্ছিল। পথে মান্দারীর কাছিদ বাড়ির সামনে পৌঁছলে দুর্বৃত্তরা বোমা নিক্ষেপ করে। তবে নিক্ষিপ্ত বোমাটি বিস্ফোরিত হয়নি। বোমার আঘাতে বাসের কাঁচ ভেঙ্গে চালকের মাথায় ঢুকে। এতে চালক গুরুতর আহত হন। মুমূর্ষ বাস চালককে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থাতার অবনতি দেখে চিকিৎসকরা তাকে নোয়াখালি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে নোয়াখালী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

আঘাতে চালকের মস্তক বেরিয়ে যায় বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎস্যক চিন্ময় সাহা।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের ছোড়া বোমাটি বিস্ফোরিত না হওয়ায় বাসযাত্রীরা প্রাণে রক্ষা পায়। তবে নিক্ষিপ্ত বোমার আঘাতে বাসের কাঁচ ভেঙ্গে চালকের মাথায় মারাতœক জখম হয়।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com