সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে পণ্যবাহী পিকআপ ভ্যানে বোমা হামলা, আহত ৩, চালকের অবস্থা আশংকাজনক

লক্ষ্মীপুরে পণ্যবাহী পিকআপ ভ্যানে বোমা হামলা, আহত ৩, চালকের অবস্থা আশংকাজনক

লক্ষ্মীপুরে পণ্যবাহী পিকআপ ভ্যানে বোমা হামলা, আহত ৩, চালকের অবস্থা আশংকাজনক

রাকিব হোসাইন রনি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পণ্যবাহী একটি পিকআপ ভ্যানে বোমা হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর পুলিশ লাইন এলাকায় এ ঘটনা ঘটে। এ

সময় পিকআপ ভ্যান চালক কামাল, চালকের সহযোগী জুয়েল ও মিলন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে চালক কামাল হোসেনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবদুর রহমান খালিদ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে নোয়াখালীর চৌমুহনী থেকে চাউল বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ে লক্ষ্মীপুর শহরে আসার পথে পুলিশ লাইন এলাকায় পৌঁছলে দূর্বৃত্তরা পিকআপটি লক্ষ্য করে বোমা হামলা চালায়। এতে চালক মাথা ও মুখমন্ডলে গুরুত্বর আহত হয়ে নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এ সময় চালকের অপর ২ সহযোগী গুরুত্বর আহত হয়।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com