সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বোমা হামলার শিকার লক্ষ্মীপুরের চালকের মৃত্যু

বোমা হামলার শিকার লক্ষ্মীপুরের চালকের মৃত্যু

বোমা হামলার শিকার লক্ষ্মীপুরের  চালকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদরে অবরোধ সমর্থকদের ছোড়া হাতবোমায় আহত পিকআপ ভ্যান চালক কামাল হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার

ভোরের দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনরা। অবরোধ ও হরতালের মধ্যে সোমবার সন্ধ্যার দিকে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের বাদামতলী এলাকায় চালবোঝাই ওই পিকআপ ভ্যানে বোমা হামলা চালানো হয়। এতে চালক কামাল (৩৫) ছাড়াও ভেতরে থাকা যাত্রী মো. জুয়েল হোসেন (২১) ও মোহাম্মদ মিলন (২০) আহত হন বলে লক্ষ্মীপুর সদর সার্কেলের এএসপি নাসিম মিয়া জানিয়েছিলেন।আহতদের প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই কামালকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com