সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে শীর্ষ সন্ত্রাসী নাছির বাহিনীর সদস্য একাধিক মামলার আসামি রতন ডাকাতের গুলিবিদ্ধ অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফ্রেরুয়ারি) দুপুর আড়াইটার দিকে বেগমগঞ্জ সিমান্তবর্তী চন্দ্রগঞ্জের আমানিয়া এলাকার একটি পরিত্যাক্ত মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রতন লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে। চন্দ্রগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো.রতন জানান, পরিত্যাক্ত মাঠে গুলিবিদ্ধ অর্ধগলিত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। ধারনা করা হচ্ছে ৮ থেকে ১০ দিন আগে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাত রতন লক্ষ্মীপুরের পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নাছির বাহিনীর সদস্য। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com