সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে চিকিৎসকদের মানববন্ধন

লক্ষ্মীপুরে চিকিৎসকদের মানববন্ধন

লক্ষ্মীপুরে চিকিৎসকদের মানববন্ধন

রাকিব হোসাইন রনি, লক্ষ্মীপুর: ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী টানা হরতাল-অবরোধে সহিংসতা ও পেট্রোল বোমা হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে চিকিৎসকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে

বিএমএ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে সদর হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও পরিবার পরিকল্পনা বিভাগের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ সময় সকল নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, জেলা আওয়ামীলীগের সভাপতি এম আলাউদ্দিন, জেলা বিএমএ’র সভাপতি ডাঃ আশফাকুর রহমান মামুন, স্বাচিপের জেলা সভাপতি ডাঃ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ডাঃ রতনদ্বীপ পাল, পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট জসিম উদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, নিউ আধুনিক হাসপাতালের চেয়ারম্যান ও জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।

এ সময় বক্তারা দেশব্যাপী পেট্রোল বোমা মেরে মানুষ হত্যাসহ সকল নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িতদের ধরিয়ে দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য জনগণকে সচেতন করতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com