সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা

যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা

যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিনিধি: মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে মো. বাবর (২৮) নামে এক যুবলীগ কর্মী খুন হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত বাবর একই ইউনিয়নের পূর্ব দিঘলী গ্রামের জমাদার বাড়ির মফিজ উল্যার ছেলে।

জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. নাসিম মিয়া বলেন, গুলিতে নিহত বাবরের লাশ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে। সদর উপজেলা (পূর্ব) যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিজান পাটওয়ারী বলেন, নিহত বাবর দিঘলী ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন।মাদক ব্যবসাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com