সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে গুলি করে  হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি : মুখের ভেতর পিস্তল ঢুকিয়ে জেলার সদর উপজেলার ভাঙ্গাখাঁ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, বৃহস্পতিবার

সকালে নেয়ামতপুর গ্রামের একটি খাল থেকে মাইন উদ্দিন চৌধুরী বাবলু (৩২) নামের ওই যুবদল নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তিনি ওই ইউনিয়নের রাজাপুর গ্রামের নতুন জমাদার বাড়ির হাবিবুল্লাহ আজগরের ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আফসার উদ্দিন রুবেল বলেন, ‘হত্যাকারীরা মুখে ও শরীরের বিভিন্ন অংশে ৫-৬টি গুলি করেছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ ভাঙ্গাখাঁ ইউনিয়ন যুবদল সভাপতি আবু সৈয়দ পিন্টু জানান, বাবলু ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বাবলুর ছোট ভাই আলাউদ্দিন জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তাদের পাশের এক ব্যক্তি মোবাইল ফোনে তার ভাইকে ডেকে নেন। রাতে আর বাড়িতে ফেরেননি তার ভাই। অনেক খোঁজাখুজির পর বৃহস্পতিবার সকালে নেয়ামতপুর গ্রামের আহাদের বাড়ির পাশের একটি খালে তার ভাইয়ের লাশ পাওয়া যায়।

তার ভাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার জের রয়েছে।’ এ ব্যাপারে (এসআই) মো. আফসার উদ্দিন রুবেল বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com