সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
উৎসব মূখর পরিবেশে লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সম্মেলন

উৎসব মূখর পরিবেশে লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সম্মেলন

উৎসব মূখর পরিবেশে লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: ব্যপক উৎসাহ উদ্দিপনা আর উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে দীর্ঘ ১০ বছর পর মঙ্গলবার (৩ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের ত্রী-বার্ষিক সম্মেলন। সর্বশেষ ২০০৪ সালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

মঙ্গলবার সকাল ১০টায় জেলা ইস্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিতত্ব করবেন জেলা আওয়ামীলীগের সভাপতি এম আলাউদ্দিন এবং পরিচালনায় থাকবেন সাধারন সম্পাদক আলহাজ্ব মিজানুর রহিম। নির্বাচন কমিশনার হিসাবে আছেন রায়পুর আসনের সাবেক এমপি ও ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, প্রাক্তন আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি,আওয়ামীলীগের কেন্দ্রিয় ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদিকা ফরিদুন নাহার লাইলী,কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য ওবায়েদুল মোকতাদির এমপি এবং লক্ষ্মীপুর জেলার ৫ জন সংসদ সদস্য।

সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন বর্তমান কমিটির সভাপতি এম আলাউদ্দিন, পৌর মেয়র আলহাজ্ব আবু তাহের, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি এ কে এম শাহজাহান কামাল, বর্তমান কমিটির সহসভাপতি শফিকুল ইসলাম, আ ন ম ফজলুল করিম, গোলাম ফারুক পিংকু ও আবদুল গোফরান।

সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হক মিলন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা পাটোওয়ারী, সদর উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, আবুল কাশেম চৌধুরী, জেলা কমিটির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল বাশার, যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন,জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মহি উদ্দিন বকুল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীদের মধ্যে প্রচারনায় সভাপতি পদে এগিয়ে রয়েছেন, জেলা আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব আবু তাহের এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের নাম শোনা যাচ্ছে। সম্মেলনে ২২৫ জনকে কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন।

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com