সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

রাকিব হোসাইন রনি,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আরিফুর রহমান ফরহাদ নামের এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে সদর উপজেলার ৬নং বাঙ্গাখাঁ ইউনিয়নের

মিরিকপুর বাজারের বাবুলের স’ মিলের ভিতরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়েছেন। নিহত ফরহাদ ৬নং বাঙ্গাখাঁ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ০৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। তিনি মিরিকপুর গ্রামের পাটোয়ারী বাড়ীর নুরুল আমিন মাস্টারের ছেলে।

পুলিশ ও নিহতের বাবা নুরুল আমিন মাস্টার জানান, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ফরহাদকে কে বা কারা ফোন করে নিয়ে যায়। এরপর সে আর বাড়ী ফিরে আসেনি। রাত সাড়ে তিনটার দিকে স্থানীয় চৌকিদার ফরহাদের বাবাকে ফোন করে জানায় ফরহাদকে হত্যা করা হয়েছে।

পরে তিনি বাড়ী থেকে বের হয়ে মিরিকপুর বাজারের বাবুলের স’ মিলে গিয়ে তার ছেলে ফরহাদের গুলিবিদ্ধ মৃতদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে নিহত ফরহাদের মৃতদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করছেন ফরহাদের বাবা ও পুলিশ।

এদিকে নিহত ফরহাদ মাদক (ইয়াবা) ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে জানান নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী। মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এ হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে ধারণা এলাকাবাসীর।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com