সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় আহত নারী মিনরা বেগমের (৪৫) মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেল ৫ টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সকাল ১১ টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের ভবানীগঞ্জের চৌধুরীবাড়ি এলাকায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় তিনি মারাতœক আহত হন। নিহত মিনরা বেগম লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের আবদুর রহিমের স্ত্রী।

স্থানীয়রা জানায় সকালে পার্শ্ববর্তী এক আতœীয়র বাড়ি যাচ্ছিলেন তিনি। চৌধুরী বাড়ি এলাকায় পৌঁছলে সিএনজি চালিত আটোরিকশায় তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশের একটি গাছের ওপর সিটকে পড়ে গুরুতর আহত হন। পরে এলাকা লোকজন ওই নারীকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। বিকেলে চিকিৎসাধীন অবস্থাতায় মারা যান। লক্ষ্মীপুর সদর হাসপাতালের ডিউটি ডা. কমলাশীষ রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com