সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
হত্যার অভিযোগে মামলা আটক ৩

হত্যার অভিযোগে মামলা আটক ৩

হত্যার অভিযোগে মামলা আটক ৩

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আব্দুল আলীম দুলাল (৪০) নামে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে। এর আগে শনিবার রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের হাসন্দী গ্রামে আবদুল আলীম কে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আব্দুল আলীম ওই গ্রামের মৃত মনছুর আহমদের ছেলে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ছোট ভাই মোস্তাফিজ ও বোন নাসরিন আক্তার এবং পাশের বাড়ির আবুল হোসেনসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

নিহতের পরিবার জানায়, রাত ৯টার দিকে আব্দুল আলীম তার ঘর থেকে বের হওয়ার পর অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। কিছুক্ষণ পর নিহতের ছেলে রাকিব হোসেন তার বাবা আব্দুল আলীমের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে আসে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

লক্ষ্মীপুরের সহকারি পুলিশ সুপার মারুফ হোসাইন, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মো. নাসিম মিয়া ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

লক্ষ্মীপুর জেলা সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) নাসিম মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে আব্দুল আলীমকে হত্যা করা হয়েছে। তার মাথায় কোপের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com