সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে যাত্রীবাহী পিকআপের সঙ্গে লেগুনার মুখোমুখী সংর্ঘষ, নিহত-১, আহত-৯

লক্ষ্মীপুরে যাত্রীবাহী পিকআপের সঙ্গে লেগুনার মুখোমুখী সংর্ঘষ, নিহত-১, আহত-৯

লক্ষ্মীপুরে যাত্রীবাহী পিকআপের সঙ্গে লেগুনার মুখোমুখী সংর্ঘষ, নিহত-১, আহত-৯

accedentনিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে যাত্রীবাহী পিকআপ লেগুনার সঙ্গে ট্রাক্টরের মুুখোমুখী সংর্ঘষে মো. রাজু (১৭) নামে এক যাত্রী নিহত হয়েছে। এসময় চার নারীসহ নয়জন আহত হয়েছেন। তাদেরকে সদর হাসপাতালে ভর্তির পর

অবস্থার অবনতিতে নোয়াখালী মেডিকেল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। আজ রোববার দুপুরে লক্ষ্মীপুর-রামগতি সড়কের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ার বেড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রাজু সদর উপজেলার চরমনশা গ্রামের আবুল কালামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় লক্ষ্মীপুর শহরের দক্ষিন তেমুহনী থেকে একটি যাত্রীবাহী লেগুনা ঘটনাস্থলে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখী সংর্ঘষে চার নারীসহ দশ যাত্রী আহত হয়। এসময় এলাকাবাসী তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পরে বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পিকআপ যাত্রী রাজুর মৃত্যুর হয়। অপর আহতরা হলেন, ছকিনা বেগম(৫০), ফাতেমা বেগম(৩০), তামান্না, মনোয়ারা বেগম, সামছু(৩০), সাদ্দাম(২৫), রাকিব হোসেন(২০), আবদুল, কামরুল(১৯)।

লক্ষ্মীপুর থানার ওসি ইকবাল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com