সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
দত্তপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষতি

দত্তপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষতি

দত্তপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পশ্চিম বটতলী গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ক্ষতিগ্রস্তরা। শুক্রবার (২০ মার্চ)

দুপুর পৌনে ২ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, বটতলী গ্রামের ইমান আলী বেপারী বাড়ির বেলালের বসতঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন বাড়ির অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর থেকে ফায়ারসার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তৎক্ষণে প্রবাসী সিদ্দিক উল্যাহ, দুলাল, নরুল আমিন ও সেলিমের বসতঘরসহ ১০টি ঘর পুড়ে যায়। এতে নগদ টাকা, স্বর্ণালংকার পাসর্পোট, দলিল, আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে প্রায় এক কোটি টাকা ক্ষতি হয়। বৈদ্যুতিক শটসার্কিট থেকে অন্ডিকান্ড ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।

অগ্নিকান্ডে মূল্যবান মামামাল হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্তরা। কেউ-কেউ আহাজারিও করছেন।

লক্ষ্মীপুর ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার সালাহ উদ্দিন অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com