সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লাদেন বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, গুলিবিদ্ধ গ্রেফতার ২

লাদেন বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, গুলিবিদ্ধ গ্রেফতার ২

লাদেন বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, গুলিবিদ্ধ  গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে সন্ত্রাসী লাদেন বাহিনীর সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ কিরণ ও রুবেল নামে দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে। এ সময় তিন গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) রাত ১১

টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ কিরণ সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এবং ওই ইউনিয়নের বিজয়নগর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। রুবেল একই উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বাসুদিহিতা গ্রামের রুহুল আমিনের ছেলে। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তিন পুলিশকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে; তবে তাদের নাম জানা যায়নি।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি/সদর) জুনায়েত কাউছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত সাড়ে ১০ টার দিকে সন্ত্রাসী কিরণকে পুলিশ গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী লাদেন বাহিনীর প্রধান মাসুম লাদেনকে গ্রেফতারে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে লাদেন বাহিনী পুলিশের ওপর গুলি ছোড়ে। আতœরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এ সময় কিরন ও রুবেল নামে দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। পরে তাদের গ্রেফতার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলেও জানান এএসপি।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com