সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
পালেরহাট এলাকা থেকে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র উদ্ধার

পালেরহাট এলাকা থেকে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র উদ্ধার

পালেরহাট এলাকা থেকে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র উদ্ধার

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পালেরহাট এলাকার একটি পরিত্যাক্ত বাড়ি থেকে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে

এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র গুলোর মধ্যে রয়েছে- ১টি এলজি, ১টি কাটা রাইফেল, ২টি একনলা বন্দুক। এছাড়াও ৩৬ রাউন্ড শর্টগানের গুলি, ১১ রাউন্ড বন্দুকের ও ৬ রাউন্ড পিস্তলেরসহ ৫৩ রাউন্ড তাজা গুলি।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি/ সদর) জুনায়েত কাউছার ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, সন্ত্রাসীরা পালেরহাট এলাকার একটি পরিত্যাক্ত বাড়িতে গোপন বৈঠক করছিলো। এ খররে পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান ডিবি পুলিশ নিয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ওই বাড়িতে তল্লাসি করে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com