সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের হাতে মনির হোসেন নামে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শনিবার রাত ৯ টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে

এ ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তিরপর অবস্থার অবনতিতে তাকে রাত ১১ টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সন্ত্রাসীরা তাকে গুলি করেছে বলে অভিযোগ করেছেন তার পরিবার। গুলিবিদ্ধ মনির হোসেন স্থানীয় মৃত রফিক উল্যার ছেলে ও ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে জানিয়েছেন জেলা যুবলীগ নেতৃবৃন্দ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের যুবলীগ নেতা মনির রাতে বাড়ির পাশের একটি চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় তার বাড়ির সামনে উৎ পেতে থাকা কয়েকজন সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায় বলে অভিযোগ করেন আহত যুবলীগ নেতার ভাই আব্দুল হক। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির ঘটনার সথ্যতা নিশ্চিত করেন।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com