সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সাংবাদিক মিজানুর রহমানের উপর পুলিশি নির্যাতন বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে লক্ষ্মীপুরে মানববন্ধন

সাংবাদিক মিজানুর রহমানের উপর পুলিশি নির্যাতন বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে লক্ষ্মীপুরে মানববন্ধন

সাংবাদিক মিজানুর রহমানের উপর পুলিশি নির্যাতন বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে লক্ষ্মীপুরে মানববন্ধন

প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার প্রথম আলো প্রতিনিধি সাংবাদিক মিজানুর রহমানের উপর পুলিশি নির্যাতন বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে গতকাল মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন

কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।

প্রথম আলো বন্ধুসভা লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারী শাহাদাৎ হোসেনের পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট ফখরুল ইসলাম,অ্যাডভোকেট এমরান হোসেন, অ্যাডভোকেট অনিম জুবায়ের, প্রভাষক মোহাম্মদ নাহিদ, বন্ধুসভার সাবেক সভাপতি মারজাহান চৌধুরী শিমু, চাকরীজীবি মো: জাকির হোসেন, বন্ধুসভার সংগঠনিক সম্পাদক জামসেদ হিমেল, রিয়াজুল ইসলাম জাকির।

বক্তরা বলেন, সাংবাদিকরা তাঁদের লেখালেখির মাধ্যমে উন্নয়নবঞ্চিত এলাকা গুলোর বিভিন্ন প্রতিবেদন তুলে ধরেন। অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে দেখা যায় তাঁরা নানা রকম নির্যাতনের শিকার হচ্ছেন। কিন্তু সাংবাদিক মিজানুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাঁর উপর নির্যাতন করা হচ্ছে। বক্তরা অবিলম্বে মিজানুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্যাতন বন্ধের বাদী জানান।

মানববন্ধনে এসময় আরো উপস্থিত ছিলেন, প্রথম আলো লক্ষ্মীপুর বন্ধুসভার প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রাজু, অর্থ সম্পাদক রাজু আহমেদ, যোগাযোগ সম্পাদক আব্দুল্যাহ আল মামুন, অনুষ্ঠান সম্পাদক অপু চন্দ্র দাস, ত্রান ও দূর্যোগ সম্পাদক মিজানুর রহমান, বন্ধুসভার সদস্য ফয়সাল আহসান হাবিব, আজিজুল হক মাউন, মাহতাব উদ্দিন, মোতালেব হোসেন মুন্নাসহ বিভিন্ন শ্রেনী পেশার জনগন।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com