সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে যুবককে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে যুবককে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে যুবককে গুলি করে হত্যা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মোহাম্মদ হানিফ ওরফে মমা নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের গণেশ্যামপুর এলাকায় এঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত মমা উত্তর জয়পুর ইউনিয়নের গণেশ্যামপুর গ্রামের ছেলামত উল্ল্যাহর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার গণেশ্যামপুর গ্রামের একটি চায়ের দোকানে বসা ছিলেন মমা। এসময় একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে ওই চায়ের দোকান থেকে মমাকে তুলে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী একটি সুপারী বাগানে নিয়ে তার দু’পায়ে গুলি করে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। এতে রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যায় মমা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই নিহতের মৃতদেহ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জামাল হোসেন জানান, ঘটনাস্থল থেকে মোহাম্মদ হানিফ ওরফে মমা’র মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সে পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী জসিম বাহিনীর সদস্য ছিল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং অন্তর্দ্বন্দ্বের কারণে এ হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে ।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com