সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
মুন্সির হাট শাহাদাত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরনী

মুন্সির হাট শাহাদাত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরনী

মুন্সির হাট শাহাদাত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরনী

সংবাদদাতা: লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মুুন্সির হাট শাহাদাত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক একে এম টিপু সুলতান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: ইসমাইল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার শিরিন সুলতানা,দালাল বাজার এন কে উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুর নবী চৌধুরী, দালাল বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহ আলম পাটোয়ারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুর রহমান, বিআরডিবির ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন রিপন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিদ্যালয়ের সহকারী সি: শিক্ষক পবিত্র কুমার মজুমদার। পরে অতিথিবৃন্দ খেলার বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করেন।

এসময় জেলা প্রশাসক একে এম টিপু সুলতান বিদ্যালয়ের সীমানা প্রাচীর করার আশ্বাস দেন।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, শিক্ষার্থীদের খেলাধূলার সরঞ্জাম সরবরাহ করবেন বলে জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান বিদ্যালয়ের বেঞ্চ ও টিনসেড ভবণ সংস্কার ও মেরামত করার আশ্বাস দেন।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com