সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
চন্দ্রগঞ্জে ৫ বছরের শিশু ধর্ষিত, ধর্ষক গ্রেপ্তার

চন্দ্রগঞ্জে ৫ বছরের শিশু ধর্ষিত, ধর্ষক গ্রেপ্তার

চন্দ্রগঞ্জে ৫ বছরের শিশু ধর্ষিত, ধর্ষক গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার পশ্চিম বটতলী গ্রামে ৫ বছরের এক শিশু ধর্ষিত হয়েছে। এ ঘটনায় ধর্ষক মোঃ শরীফকে (১৯) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ভিকটিম কে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল

১১টায় পশ্চিম বটতলী গ্রামের হাওলাদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ধর্ষিতয়ার মামা ফারুক হোসেন বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেছেন।

পুলিশ জানায়, ফেরীওয়ালা ভাঙ্গারী মাল ক্রেতা মোঃ শরীফ বাড়ির সামনে শিশুকে একা পেয়ে চানাচুর দেয়ার কথা বলে নির্জন বাগানের দিকে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষন করে সে। একপর্যায়ে রক্তাক্ত শিশুটি কান্নাকাটি করলে পার্শ্ববর্তীরা কান্নার আওয়াজ শুনে এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে এবং ধর্ষক ফেরীওয়ালা শরীফকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ধর্ষক শরীফকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত মোঃ শরীফ কুশাখালী ইউনিয়নের নুরুল আমিনের পুত্র।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ফেরীওয়ালা শরীফের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। এ ছাড়া ধর্ষিত শিশুটিকে ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে বলে তিনি জানান।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com