সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রবাসীর স্ত্রীর মৃত দেহ উদ্ধার

প্রবাসীর স্ত্রীর মৃত দেহ উদ্ধার

প্রবাসীর স্ত্রীর মৃত দেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের নেয়ামতপুর এলাকা থেকে প্রবাসীর স্ত্রী রুনা আক্তারের লাশ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত রুনা

আক্তার একই এলাকার মানিক মিয়ার মেয়ে ও বশিকপুর গ্রামের প্রবাসী মুরাদ হোসেনের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও নিহতের আত্মীয়স্বজন জানায়, রুনা আক্তারের স্বামী মুরাদ হোসেন প্রবাসে থাকার সুবাদে রুনা আক্তার বাবার বাড়িতে থাকতো। সকালে ঘরে রুনা আক্তারের লাশ ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানায়, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যা না আত্মহত্যা। সেটা ময়নাতদন্তের পর বলা যাবে মৃত্যুর রহস্য। ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com