সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে পুলিশের সাথে গোলাগুলি, গুলিবিদ্ধ-১, আগ্নেয়াস্ত্র উদ্ধার

লক্ষ্মীপুরে পুলিশের সাথে গোলাগুলি, গুলিবিদ্ধ-১, আগ্নেয়াস্ত্র উদ্ধার

লক্ষ্মীপুরে পুলিশের সাথে গোলাগুলি, গুলিবিদ্ধ-১, আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে কামাল উদ্দিন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় উদ্ধার করা হয়েছে ১টি এলজি ও ৫ রাউন্ড গুলি। বৃহস্পতিবার (৭ মে)

রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী এলাকায় এসব ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আহত কামাল লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী এলাকার আবদুল মান্নানের ছেলে। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতিতে নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন- সিরাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও মামুনুর রশিদ। তাদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান জানান, কামাল উদ্দিন পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী। তাকে গ্রেফতারের পর অস্ত্র অদ্ধারে পুলিশ অভিযান চালায়। পুলিশ চরশাহী এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে সন্ত্রাসী কামাল গুলিবিদ্ধ হয়। এসময় তিন পুলিশ সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে ১টি এলজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com