সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লাদেন বাহিনীর ১৪ সদস্য ঢাকায় গ্রেফতার

লাদেন বাহিনীর ১৪ সদস্য ঢাকায় গ্রেফতার

লাদেন বাহিনীর ১৪ সদস্য ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর পুলিশের তালিকাভুক্ত ও লাদেন বাহিনীর সদস্য ১৪ আসামীকে ঢাকার বংশাল এলাকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হচ্ছে- লক্ষ্মীপুর সদর উপজেলার

কাশিপুর, বশিকপুর, নন্দীগ্রাম এলাকার আরিফ হোসেন, মিজানুর রহমান, ইব্রাহিম, রিয়াদ হোসেন, আক্তার হোসেন, সবুজ, রাকিব হোসেন, সজিব হোসেন, আলাউদ্দিন, সুমন, ফয়েজ আলম, সোহেল হোসেন ও নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সোমপাড়া ও মমিনপুর গ্রামের মোঃ শাকিল উদ্দিন ও জুবায়ের আলম।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী, হত্যা, চাঁদাবাজি, অপহরণ, ডাকাতিসহ একাধিক মামলার আসামী। বাহিনী প্রধান লাদেনসহ গ্রেফতারকৃত সন্ত্রাসীরা ঢাকার বংশাল এলাকায় অবস্থান করছিল। এমন খবর পেয়ে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বাসা থেকে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আরিফ হোসেন ও মিজানুর রহমানসহ ১৪ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

সহকারী পুলিশ সুপার জুনায়েত কাউছার জানান, গ্রেফতারকৃত সন্ত্রাসীরা সবাই পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও বাহিনী প্রধান লাদেন মাসুম বাহিনীর সহযোগি। তাদের বিরুদ্ধে হত্যা চাঁদাবাজিসহ থানায় একাধিক মামলা রয়েছে। অন্য সন্ত্রাসীদের গ্রেফতারের অভিযান চলছে বলে ও জানান তিনি।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com