সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
ফেনীতে বাসে ডাকাতি লক্ষ্মীপুরে চালক ও হেলপার আটক

ফেনীতে বাসে ডাকাতি লক্ষ্মীপুরে চালক ও হেলপার আটক

ফেনীতে বাসে ডাকাতি লক্ষ্মীপুরে চালক ও হেলপার আটক

নিজস্ব প্রতিনিধি : চট্রগ্রাম থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরের রামগতিগামী যাত্রীবাহী বাস বৈশাখী পরিবহনে ডাকাতি হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে বাস চালক ফরিদ (৩২) ও হেলপার

মফিজকে (২৪) আটক করে পুলিশে সোপর্দ করেছে বাসযাত্রীসহ স্থানীয় জনতা। শুক্রবার (২৯ মে) গভীর রাতে ফেনীতে এ ডাকাতির ঘটনা ঘটে। ভোরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করুনানগর এলাকায় বাস চালক ও হেলপারকে আটক করা হয়।

আটক বাস চালক ফরিদ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার শিক্ষা গ্রামের হারিছ আহাম্মদের ছেলে। হেলপার মফিজ আলেকজান্ডার সবুজ গ্রামের বাসিন্দা মো. সিরাজের ছেলে।

বাসযাত্রী শাহিনুর বেগম জানায়, নাইট কোচ বৈশাখী পরিবহন বাসটি রাত ১১ টার দিকে ১৭জন যাত্রী নিয়ে চট্রগ্রাম থেকে ছেড়ে আসে। গাড়িটি কাউন্টার থেকে বের হলে বন্ধু পরিচয়ে আরও দুই যাত্রীকে হেলফার বাসে উঠায়। বাসটি ফেনীতে পৌছার আগে ওই দুইজনসহ যাত্রীবেশী ১০জন ডাকাত অস্ত্রের মুখে অন্য যাত্রীদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুটে নেয়। ডাকাতি শেষে চালক ও হেলপারের সহযোগীতায় ডাকাতদল বাস থেকে নেমে যায়। ভোরে বাসটি করুনানগর এলাকায় পৌছলে যাত্রী ও এলাকার লোকজন চালক ও হেলপারকে আটক করে পুলিশে দেয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে বাস চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com