সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের পুকুরদিয়া এলাকা থেকে রোববার সকালে গৃহবধু সামছুন নাহারের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও নিহতের আত্মীয়স্বজন জানায়, গত পাঁচ বছর আগে সদর উপজেলার কুশাখালী গ্রামের আবদুর রহিমের ছেলে দেলোয়ার হোসেনের সাথে একই গ্রামের নুরুন

নবীর মেয়ে সামছুন নাহারের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া লেগে থাকত। শুক্রবার ভোর রাতে ঘরের আড়ার সাথে সামছুন নাহারের ঝুলন্ত লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধুর লাশ উদ্ধার করে রোববার সকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার পর থেকে স্বামী দেলোয়ার হোসেন এলাকা থেকে গা ঢাকা দেয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ন কবির জানান, ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ নিহত গৃহবধু সামছুন নাহারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com