সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
বশিকরপুর ইউনিয়ন আ.লীগ নেতাকে গলাকেটে হত্যা

বশিকরপুর ইউনিয়ন আ.লীগ নেতাকে গলাকেটে হত্যা

বশিকরপুর ইউনিয়ন আ.লীগ নেতাকে গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিনিধি: মসজিদে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মুফিজুল্লাহ (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বসিকপুর ইউনিয়নে বালাশপুর গ্রামে এ ঘটনা ঘটে। মুফিজুল্লাহ বসিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ

সম্পাদক ও বালাশপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার তার বাড়ির পাশের মসজিদে এশার নামাজ পড়তে যান মুফিজুল্লাহ। পরে নামাজ শেষে রাত নয়টার দিকে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলাকেটে হত্যা করে ফেলে রেখে যায়। পরে খরব পেয়ে স্থানীয় ও তার পরিবারের লোকজন গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

এ ব্যাপারে জেলা সহকারী পুলিশ সুপার মো. নাছিম মিয়া বলেন, ‘দুর্বৃত্তরা কুপিয়ে একজনকে হত্যা করেছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।’ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com