সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুর ডেন্টাল অ্যাসোসিয়েশন গঠন

রায়পুর ডেন্টাল অ্যাসোসিয়েশন গঠন

রায়পুর ডেন্টাল অ্যাসোসিয়েশন গঠন

 চিকিৎসক ও রোগীদের কল্যাণে অঙ্গীকার নিয়ে নবযাত্রা। রায়পুর উপজেলায় দঁন্ত চিকিৎসার পেশার সাথে জড়িত সকলকে নিয়ে ঐক্যবদ্ধতার লক্ষ্যে “রায়পুর ডেন্টাল এসোসিয়েশন ” নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

পৌর শহরের একটি চাইনিজে রবিবার রাতে সংগঠন এর ৩৩ জন সদস্যের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। চেম্বারের সূরক্ষ্যা, চিকিৎসার নিশ্চয়তা, ওরাল হাইজিন, চিকিৎসা সেবা পেশায় রোগীর সাথে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের লক্ষ্যে সংগঠন এর আত্মপ্রকাশ ঘটে বলে জানান সংগঠনটির উদ্যোক্তা সদস্য শাহআলম মিয়াজী।

সবার মতামতের ভিত্তিতে আহবায়ক কমিটি থেকে পূর্নাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হলে কন্ঠ ভোটে পারভীন ডেন্টাল ক্লিনিক এর ডা.আবু ইউছুফ ভূইয়া সভাপতি, রায়পুর ডেন্টাল ক্লিনিক এর ডেন্টিস্ট মো.ওয়াহিদুর রহমান মুরাদ, জারিফ ডেন্টাল ডেন্টিস্ট এর এম হায়দার অপু সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সিনিয়ার সহ সভাপতি পদে এ্যাপলো ডেন্টাল এর ডেন্টিস্ট নুর ই আলম মুকুল, সহ সভাপতি আলাউদ্দিন ডেন্টাল এর পরিচালক আলাউদ্দীন মিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক পদে এশিয়া ডেন্টাল এর স্বত্তাধিকারী শাহআলম মিয়াজী, অর্থ সম্পাদক শাহজাহান সহ আরো অনেকে অনেক পদবী নিয়ে নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাঃসম্পাদক নতুন দায়িত্ব নিয়ে সকলকে রোগীদের কল্যাণে ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে এটিই প্রত্যাশা করছেন বলে জানান।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com