সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ফোন করলেই বাড়ীতে যাবে চিকিৎসক দল

লক্ষ্মীপুরে ফোন করলেই বাড়ীতে যাবে চিকিৎসক দল

লক্ষ্মীপুরে করোনা পরিস্থিতিতে ঘর থেকে বের না হওয়া রোগীদের জন্য ভ্রাম্যমান মেডিকেল টিম গঠন করা হয়েছে। শনিবার দুপুরে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাষ্ট্রের সহযোগিতায় এবং সিভিল সার্জনের উদ্যোগে এ সেবার কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল ডাঃ আব্দুল গাফফার এবং পুলিশ ড. এএইচএম কামরুজ্জামান।

মেডিকেল টিমের দুটি এ্যাম্বুলেন্স নিয়ে সর্বদা প্রস্তুত থাকবে দু-জন চিকিৎসক ও এক নার্স। জরুরী প্রয়োজনে অসুস্থ্য রোগীকে হটলাইনের মাধ্যমে বাড়ী গিয়ে চিকিৎসা সেবা দিবে তারা।

এছাড়া গত তিনদিন যাবত উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি সালাহ উদ্দিন টিপুর ব্যক্তি উদ্যোগে বাড়ী বাড়ী গিয়ে অসুস্থ রোগীকে চিকিৎসা দিচ্ছে ভ্রাম্যমান মেডিকেল টিম। এসময় সকলকে সচেতন থাকার পাশপাশি মেডিকেল টিমে এসে চিকিৎসা নিতে মাইকিং করে টিপু।

দুপুরে মেডিকেল টিমের উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, এনএসআই উপ-পরিচালক মানিক দে, সদর মেডিকেল অফিসার আনোয়ার হোসেন প্রমুখ। জেলার সকল ভুক্তভোগী রোগী এ সেবা পাবে বলে জানান সিভিল সার্জন ডাঃ আব্দুল গাফফার।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com