সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের আরেক সাংবাদিকের মৃত্যু

লক্ষ্মীপুরের আরেক সাংবাদিকের মৃত্যু

লক্ষ্মীপুরের আরেক সাংবাদিকের মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন সাংবাদিক আবুল কালাম আজাদ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২৩ আগষ্ট) বিকালে ঢাকার মিরপুরের সাংবাদিক কলোনির বাসায় তিনি মৃত্যু বরণ করেন। তিনি দৈনিক ইত্তেফাকের সহ সম্পাদক পদে কর্মরত ছিলেন। এছাড়া ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরাম ঢাকার সিনিয়র সহ সভাপতির দায়িত্বে ছিলেন।

তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শায়েস্তানগর গ্রামে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। রাত ৯টার দিকে মিরপুরের সাংবাদিক কলোনি মসজিদে নামাজে জানাজা শেষে এলাকার কালশি কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

অন্যদিকে একই দিন সকালে করোনাসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক ও লক্ষ্মীপুরের কৃতি সন্তান আব্দুস শহীদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন ।

আব্দুস শহীদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জে। রাত সাড়ে দশটায় তাকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়।

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

নারী এমপি পদে আলোচনায় স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি বারী বাবুর স্ত্রী বীথিকা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com