সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে ৭ হাসপাতাল বন্ধের নির্দেশ

রায়পুরে ৭ হাসপাতাল বন্ধের নির্দেশ

রায়পুরে ৭ হাসপাতাল বন্ধের নির্দেশ

লক্ষ্মীপুরের রায়পুরে স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়ে নানা অব্যবস্থাপনার কারণে ৭টি প্রাইভেট হাসপাতালকে মৌখিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় হাসপাতালের রেজিস্ট্রি নবায়ন না থাকা ও ডিপ্লোমা নার্স না থাকাসহ বিভিন্ন অনিয়ম থাকায় মৌখিকভাবে হাসপাতালগুলোকে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

হাসপাতালগুলো হল- মর্ডান হাসপাতাল, মেঘনা হাসপাতাল, মেহেরুন্নেসা হাসপাতাল, জনসেবা হাসপাতাল, ম্যাক্স কেয়ার হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল এবং নিরাময় হাসপাতাল।

অভিযানের সময় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বাহারুল আলম উপস্থিত ছিলেন। অভিযানকালে উপজেলার ৯টি প্রাইভেট হাসপাতালের অপারেশন থিয়েটার, ফার্মেসি, প্যাথলজিক্যাল ল্যাব পরিদর্শন ও কাগজপত্র যাচাই-বাছাই করেন।

লক্ষ্মীপুর প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান তুহিন বলেন, সরকারের সকল নিয়ম মেনেই স্বাস্থ্য অধিদপ্তরে কাগজপত্র ও টাকা জমা দেওয়া হয়েছে। কিন্তু কর্মকর্তাদের হয়রানির কারণে কাগজপত্র পেতে দেরি হচ্ছে। নবায়ন না করায় রায়পুরের ৭টি হাসপাতালকে মৌখিকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে বলে শুনেছি।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফার বলেন, আমরা চাচ্ছি প্রত্যেকটি সেবামূলক প্রতিষ্ঠান সঠিক নিয়মে পরিচালিত হোক। প্রতিষ্ঠান বন্ধ বা সিলগালা করার কোনো উদ্দেশ্য নেই। নবায়ন না করাসহ কয়েকটি সমস্যা থাকায় হাসপাতালগুলোকে বন্ধ রাখার জন্য বলা হয়েছে। একইসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে কাগজপত্রসহ অন্যান্য সমস্যাগুলো দ্রুত সমাধান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com