সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে ব্যবসায়ীর দোকান ভাংচুর, লুটপাট

রায়পুরে ব্যবসায়ীর দোকান ভাংচুর, লুটপাট

রায়পুরে ব্যবসায়ীর দোকান ভাংচুর, লুটপাট

রায়পুর প্রতিনিধি: রায়পুর পৌর শহরের পীরবাড়ীতে নির্মাণাধীন এক ব্যবসায়ীর দোকাঘর ভাংচুর ও নির্মাণ সামগ্রী লুটে নিয়েছে দুর্বৃত্তরা। জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। লুটপাট ও ভাংচুরে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী খোকন।

প্রত্যক্ষদর্শী, এলাকাবসাী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সূত্রে জানা গেছে, পীরবাড়ীতে পৌনে ২ শতাংশ খরিদকৃত ভূমিতে দোকান ঘর নির্মাণ করছেন ব্যবসায়ী খোকন। ওই ভূমির পাশের ভূমি নিয়ে কয়েকটি পক্ষে বিরোধ রয়েছে। এরই জের ধরে রোববার গভীর রাতে তৌহিদ গংদের নেতৃত্বে ১৫/২০জন হামলা ও ভাংচুর চালিয়ে নির্মাণ সামগ্রী লুটে নেয়।

ব্যবসায়ী আবুল হোসেন খোকন বলেন, সম্পূর্ণ বেআইনীভাবে তৌহিদ উল্যা খানের নেতৃত্বে এ ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে। তাদের মধ্যকার বিরোধে তারা আমাকে জড়িয়ে ক্ষতিগ্রস্ত করছে।

এ ব্যাপারে তৌহিদ উল্যা খান বলেন, সেখানে আমার কোনো জমি নেই এবং আমি হামলার সঙ্গে জড়ি নই। পাশের মালিকরা এ ঘটনা ঘটিয়েছে।

রায়পুর থানার ওসি (তদন্ত) নাসিরুল ইসলাম মজুমদার বলেন, এ ধরণের কোনো ঘটনা কেউ পুলিশকে জানায়নি। ক্ষতিগ্রস্তরা এলে তাদেরকে আইনগত সহযোগিতা করা হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সংবাদ প্রচারের পর দোকান সীলগালা করলো প্রশাসন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com