সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুর বিএনপির সভাপতি পদ ঘোষনা, সাধারণ সম্পাদক স্থগিত

রায়পুর বিএনপির সভাপতি পদ ঘোষনা, সাধারণ সম্পাদক স্থগিত

রায়পুর বিএনপির সভাপতি পদ ঘোষনা, সাধারণ সম্পাদক স্থগিত

রায়পুর প্রতিনিধি: মঙ্গলবার সন্ধ্যায় নেতাকর্মীদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণ, আনন্দ-উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রায়পুর অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু।

সভাপদি পদে অন্য কোন প্রার্থী না থাকায় উপজেলা বিএনপির সভাপতি সাবেক পিপি এ্যাড. মনিরুল ইসলাম হাওলাদার ও পৌর বিএনপির সভাপতি হিসেবে পৌর মেয়র এবিএম জিলানীকে বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপদি ঘোষণা করা হয়। উপজেলা ও পৌর সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় কাউসিলরদের সাথে কথা বলে ৫ দিনের মধ্যে তা ঘোষণার করা হবে বলে স্থগিত করা হয়।

প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাছিবুর রহমান হাছিব। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা হোসেন আহাম্মদ বাহাদুর, নজরুল ইসলাম লিটন, সফিকুর রহমান ভূঁইয়া, এ্যাড. জাকির হোসেন, ভিপি জাকির হোসেন হাওলাদার, যুবদল নেতা সফিকুল আলম আলমাস, স্বেচ্ছাসেবকদল নেতা কাউসার আলম মোল্লা, ছাত্রদল নেতা হাবিবুর রহমান সুজন, আকবর হোসেন, শাহরিয়ার ফয়সাল, এনামুল হক রাসেল প্রমুখ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু বলেন, মঙ্গলবার এ সম্মেলন বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধতার সম্মিলন। সকল ষড়যন্ত্র ছিন্ন করে নেতাকর্মীদের প্রচেষ্টায় সফলভাবে সম্মেলন শেষ করতে পারায় তিনি তাদেরকে ধন্যবাদ জানান।

লক্ষ্মীপুরের রাজনীতি আরও সংবাদ

রামগতিতে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর২৪ এ সংবাদ: লক্ষ্মীপুরের সেই যুবদল নেতার খোঁজ নিলো এ্যানি ও কেন্দ্রীয় যুবদল

দলের জন্য ৪২ কোপের ক্ষত শরীর নিয়ে মানবেতর জীবন চুট্টোর: খোঁজ নেয়নি দল

লক্ষ্মীপুরের ৫৬ জন বিএনপি নেতা গুম খুনের শিকার হয়েছে : আযম খান 

লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

১০ বছর পর কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com